সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খসরু-হেলাল, গিয়াস-শাহজাহান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ সময় দেখুন
খসরু-হেলাল, গিয়াস-শাহজাহান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ


চট্টগ্রাম ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর ছয় সম্ভাব্য প্রার্থী।

বুধবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের পক্ষে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বিএনপির ঘোষিত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও মহানগরের আংশিক) দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

জামায়াতের ঘোষিত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে মো. শাহাদাৎ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ জানিয়েছেন, তাদের কার্যালয় থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও আনোয়ার হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া, চট্টগ্রাম জেলা প্রশাসক সংশ্লিষ্ট কার্যালয় থেকে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মো. শাহাদাৎ হোসেন ও শাহজাহান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর