সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়া ও ওসমান হাদির খোঁজ নিতে এভারকেয়ারে মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ সময় দেখুন
খালেদা জিয়া ও ওসমান হাদির খোঁজ নিতে এভারকেয়ারে মির্জা ফখরুল


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ২০ মিনিটে মির্জা ফখরুল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তিনি প্রথমে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার সর্বশেষ অবস্থার বিষয়ে খোঁজ নেন। এরপর আইসিইউতে থাকা শরিফ ওসমান বিন হাদির অবস্থাও পর্যবেক্ষণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল অসুস্থতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি চালিয়ে গুরুতর আহত করে ওসমান হাদিকে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে স্থানান্তর করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর