সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা মুক্তি পাবে না: নজরুল ইসলাম খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ সময় দেখুন
খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা মুক্তি পাবে না: নজরুল ইসলাম খান


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম নিয়ে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরেরও বেশি সময় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী— হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসেন চরম অসুস্থ অবস্থায়।’

তিনি বলেন, ‘দেশ-বিদেশের চিকিৎসকদের মতে, পরবর্তী চার বছর গৃহবন্দি অবস্থায় তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না দেওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত এভাবেই মৃত্যুর কাছে হার মানতে হয় এই অপরাজেয় নেত্রীকে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না।’

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘‘বেগম খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার নেতৃত্ব ও পরিকল্পনায় বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে বিশ্বে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি লাভ করেছিল।’’

বক্তব্যে তিনি খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ, জিয়াউর রহমানের শাহাদাতের পর সংকটময় সময়ে রাজনীতিতে তার নেতৃত্বদান, পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর