সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী: রাশেদ খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী: রাশেদ খান


ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান শারীরিক অবস্থার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার (৩০ নভেম্বর) রাতে দিকে একটি প্রতিনিধি দল নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি নির্ভীক ভূমিকা রেখেছেন। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের কারণে এবং শেখ হাসিনার সঙ্গে আপস না করায় তাকে আজ কারাভোগ করতে হয়েছে, আর সেই কারণেই তার শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তার বর্তমান অসুস্থতার জন্য দায়ী ভারতের মদদপুষ্ট হাসিনা সরকার।’

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া সুস্থ থাকতেই পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন, অথচ বের হয়েছেন হুইলচেয়ারে। ‘আপস করলেই তাকে জেলে যেতে হতো না, অসুস্থও হতে হতো না,’—যোগ করেন তিনি।

গণঅধিকার পরিষদের নেতা জানান, তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছেন তার অবস্থা ‘অপরিবর্তিত’।

তিনি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার বিচার দেখে যেতে পারেন।’

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, সৈয়দ মো. ইব্রাহিম রওনকসহ গণঅধিকার পরিষদের অন্যান্য নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর