সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার চিকিৎসা নিরাপত্তায় যুক্ত হলো এসএসএফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ সময় দেখুন
খালেদা জিয়ার চিকিৎসা নিরাপত্তায় যুক্ত হলো এসএসএফ


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিরাপত্তা জোরদার করতে ভিভিআইপি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফ সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে ভিভিআইপি নিরাপত্তা দায়িত্ব পালন শুরু করেন। খালেদা জিয়ার সুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত সব কার্যক্রম নিরাপদ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী, রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীর পাশাপাশি সরকার ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এসএসএফের দায়িত্ব। আইনের ৮(২) ধারা অনুযায়ী, ভিভিআইপির ক্ষতি হতে পারে—এমন ব্যক্তি বা ঝুঁকি শনাক্ত করতেও এসএসএফ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে পরোয়ানা ছাড়াই গ্রেফতার বা গুলির ক্ষমতাও রয়েছে এই বাহিনীর।

এভারকেয়ার হাসপাতাল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে হাসপাতালে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর