রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ছে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও ৬ বাড়াচ্ছে সরকার। দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুই শর্তেই মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানো হচ্ছে। এ সংক্রান্ত আবেদনে মত দিয়ে আইন মন্ত্রণালয় থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া মুক্তির মেয়াদ আগামী সেপ্টেম্বরের ২৪ তারিখ শেষ হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে একই শর্তে মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।’

আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়াকে আগের শর্তে (বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে) তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে। এ নিয়ে সরকারের নির্বাহী আদেশে ৮ম বারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।’

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর আবেদনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আবেদনে বিদেশে নেওয়ার বিষয়টি ছিল। কিন্তু সে বিষয়ে আইনি কোনো সুযোগ নেই। আইনি সুযোগ থাকলে আমরা বিবেচনা করতাম। আমার স্বাক্ষরের পর ফাইল এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে। এটি প্রধানমন্ত্রীর কাছে যাবে না।’

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারি শুরু হলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে ছয় মাসের মুক্তি দেন। ওই বছরের ২৫ মার্চ কারাগার থেকে তিনি মুক্ত হন।

শর্তের প্রথমটি হলো— খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয়ত তিনি বিদেশ যেতে পারবেন না। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফায় ছয় মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার।

সারাবাংলা/জিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর