সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দেখুন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া


ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশের সব জেলা-মহানগরে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। চিকিৎসার উদ্দেশ্যে চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনসহ ৩টি আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও শারীরিক অবস্থাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে রয়েছে গভীর উদ্বেগ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশজুড়ে নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করবেন বলে জানিয়েছে বিএনপি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর