সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News Nick Jonas Says The Lion King Always Makes Him Cry While Watching It With Daughter Malti | Hollywood News উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু মার্কিন প্রশাসনের পালটা হামলায় বন্দুকধারী নিহত কর্ণফুলীতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ভয়াবহ অগ্নিকাণ্ডে, চার পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

খালেদা বাইরে গেলে ফিরবেন না এটা ভ্রান্ত ধারণা: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
খালেদা বাইরে গেলে ফিরবেন না এটা ভ্রান্ত ধারণা: ফখরুল


ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না থাকায় চিকিৎসকের পরামর্শে দেশের বাইরে নেওয়ার আবেদন করা হয়েছিল বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বেগম জিয়া দেশের বাইরে গিয়ে রাজনীতি করবেন, দেশে ফিরবেন না-এটা একটি ভ্রান্ত ধারণা।

মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

সমালোচনাকারীদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, যারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে সমালোচনা করেন তারা বেগম জিয়ার পায়ের নখের যোগ্য নয়।

তিনি বলেন, রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে শুরু থেকেই সংযতভাবে কথা বলা হয়েছে। কিডনি ও হার্টের সমস্যা নিয়ে ডাক্তাররা উদ্বিগ্ন। তবে তার অবস্থা এখনও ক্রিটিক্যাল। অক্সিজেন স্যাচুরেশন নরমালে নেমে আসছে।

বিচার ব্যবস্থায় দ্বৈত নীতির কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাননি জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনীতি থেকে দূরে রাখা এবং বিএনপিকে নিশ্চিহ্ন করায় সরকারের লক্ষ্য।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom