শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘খালেদার মুক্তিতে একমাত্র বাধা প্রধানমন্ত্রী’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
‘খালেদার মুক্তিতে একমাত্র বাধা প্রধানমন্ত্রী’


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার বিদেশে চিকিৎসার বাধা দূর করে অবিলম্বে মুক্তি না দিলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরুর আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কে বি কনভেনশন সেন্টার সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উনাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য সারা বাংলাদেশে সমাবেশ করে দাবি জানাতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। সরকার প্রধানের প্রতিহিংসার কারণে বানোয়াট মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়। পরে সাজা অস্থায়ীভাবে স্থগিত করে বাড়িতে রাখা হয়। সাজা স্থগিতের বিষয়েও দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে- বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন না। এই শর্ত মানবাধিকারবিরোধী শর্ত, এই শর্ত সংবিধান মোতাবেক একজন মানুষের মৌলিক অধিকারকে খর্ব করার শর্ত।’

‘প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়াকে বাড়িতে থাকতে দিয়েছেন, এটাই নাকি উনি বেশি করেছেন। তার অর্থ হচ্ছে, একমাত্র প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা এবং খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে বানোয়াট মামলায় তারই নির্দেশে সাজা দেওয়া হয়েছে। এদেশের মানুষের দাবির চাপে বাধ্য হয়ে তিনি বেগম জিয়াকে সাময়িক কারাদণ্ড স্থগিত করে বাড়িতে থাকতে দিয়েছেন। এর অর্থ সবকিছুই প্রধানমন্ত্রীর ইঙ্গিতে হচ্ছে’, বলেন খন্দকার মোশাররফ।

রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ নেতা, মন্ত্রী-এমপিরা বলছেন খালেদা জিয়া বিদেশে যাবেন, এটা আইনে নেই, প্রেসিডেন্টের কাছে আবেদন করেন। প্রেসিডেন্টের কাছে আবেদনের জন্য আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে সবক দিতে হবে না। আবেদন করব কি করব না সেটা বিএনপির সাধারণ কর্মীও জানেন। যদি কোনো ব্যক্তি সত্যিই দোষ করে সাজা পান, তাহলে তিনি দোষ স্বীকার করে প্রেসিডেন্টের কাছে আবেদন করে ক্ষমা চাইতে পারেন। কিন্তু খালেদা জিয়া কোনো দোষ করেননি, তিনি দোষী নন।’

খালেদা জিয়াকে গায়ের জোরে সরকারের নির্দেশে একটি ভূয়া মামলায় সাজা দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বেগম জিয়া নাকি এতিমের কোটি কোটি টাকা মেরে খেয়েছেন, অথচ ওই দুই কোটি টাকা এখনো ব্যাংকে। সেই টাকা এখন বেড়ে আট কোটি টাকার বেশি হয়েছে। যদি ব্যাংক থেকে একটি টাকাও উত্তোলন না হয়ে থাকে, তাহলে তিনি কীভাবে এতিমের টাকা মেরে খেলেন? অর্থাৎ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

খালেদা ক্ষমার আবেদন করবেন না জানিয়ে তিনি বলেন, ‘দোষী না হয়েও দোষ স্বীকার করে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়া নন। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় তিনি সেটা প্রমাণ করেছেন। সেদিন আওয়ামী লীগ এরশাদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে গিয়েছিল, বেগম জিয়া আপসহীন ছিলেন। অথচ আজ তিনি আপস করবেন, তাকে আপসের কথা বলেন, আপনাদের কত বড় দুঃসাহস !’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো দোষ করেননি, প্রেসিডেন্টের কাছে দোষ স্বীকার করে আবেদন করার প্রশ্নই আসে না। খালেদা জিয়া এদেশের একজন আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তাকে এসব কথায় কাজ হবে না। আমরা প্রেসিডেন্টের কাছে কোনোদিনও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আবেদন করব না। আইনি লড়াইয়ে আমরা আছি, থাকব।’

যে আইনে সাজা সাময়িক স্থগিত করা হয়েছে, সেই আইনেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকার অনুমতি দিতে পারে- এমন দাবি করে মোশাররফ বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নানা শর্ত দিচ্ছেন। আমরা পরিস্কারভাবে বলতে চাই, বেগম জিয়াকে বিদেশে নিতে আইনের কোনো বাধা নেই। বাধা হচ্ছে- প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীই একমাত্র বাধা, সরকারই একমাত্র বাধা।’

‘বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মেডিকেল টিম বলছে- বেগম জিয়ার যে অসুস্থতা সেটার চিকিৎসা বাংলাদেশে করার কোনো সুযোগ নেই, এশিয়া মহাদেশেও করার সুযোগ নেই। তাই বেগম জিয়াকে অনতিবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। সমাবেশ থেকে দাবি জানাই- সব বাধা আপনারা দূর করেন। কোনো ধরনের অনুকম্পা, দয়া-মহব্বত আমরা চাই না। শুধু যে বাধা সৃষ্টি করে রেখেছেন, সেই বাধা আপনারা অপসারণ করেন। ১৮ কোটি মানুষের নেত্রীকে বিনা শর্তে মুক্তি দেন। আর যদি তা না করেন, এদেশের মানুষ আজ প্রস্তুত।’

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি অথবা মুক্তি না দিলে চট্টগ্রাম থেকে সরকারের পতনের আন্দোলন শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি নেত্রীকে মুক্তি না পায়, যদি তাকে বিদেশ যেতে সরকার যে বাধা সৃষ্টি করেছে তা তুলে না নেয়, তাহলে এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করুন। চট্টগ্রামের সমাবেশ রায় দিয়েছে- অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, বিদেশে চিকিৎসার জন্য সকল বাধা তুলে দেন, না হলে সরকার পতনের আন্দোলনের জন্য এই চট্টগ্রাম প্রস্তুত।’

‘সরকার গায়ের জোরে বহুদিন ক্ষমতায় আছে। গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়েছে। যারা গণতন্ত্র চায়, যারা দেশপ্রেমিক, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে একটা ধাক্কা দিতে হবে। একটা ধাক্কা দিতে পারলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এই সরকারের কোনো ভিত্তি নেই। সরকারকে আবার বলতে চাই- বেগম খালেদা জিয়ার বিদেশ যাবার ব্যাপারে যে বাধা আপনারা সৃষ্টি করেছেন, সেই বাধা তুলে নেন। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন।’- বলেন খন্দকার মোশাররফ হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পদক লুৎফুর রহমান কাজল, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার ও হারুন অর রশিদ, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, খাগড়াছড়ি জেলার সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, কেন্দ্রীয় মহিলা সম্পাদক নুরী আরা সাফা, সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী।

এছাড়া বিএনপি নেতাদের মধ্যে গোলাম হায়দার, মোছতাদুল করিম, মামুনুর রশিদ মামুন, শেখ ফরিদ বাহার, উদয় কুসুম বড়ুয়া, মোশারফ হোসেন বিপ্লব, সৈয়দ আজম উদ্দিন, এরশাদ উল্লাহ, মোসতাক আহমদ খান, মোশারফ হোসেন হোসেন দিপ্তি, মোহাম্মদ সাহেদ, নুরুল আমিন, বেলায়েত হোসেন, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল, এনামুল হক এনাম, এনামুল হক, শামীম আরা স্বপ্না, আবদুর রহমান, আকতার উদ্দিন, আলাউদ্দিন আলাল, দীপেন তালুকদার, নুরুল আমিন, নুর মোহাম্মদ, হাছান জসিম, ফাতেমা বাদশা, এইচ এম রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, শেখ নুরুল্লাহ বাহার, সাইফুল আলম, শহিদুল আলম শহীদ, শরিফুল ইসলাম তুহিনও বক্তব্য রাখেন।

সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। মঞ্চেও ছিল নেতার ভিড়। ভিড়ের চাপে একপর্যায়ে মঞ্চ ভেঙ্গে পড়ে। সেই ভাঙ্গা মঞ্চে দাঁড়িয়েই নেতারা তাদের বক্তব্য শেষ করেন। এদিকে সমাবেশের কারণে নগরীর বহদ্দারহাট মোড় থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সারাবাংলা/আরডি/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর