সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭৬ জনের। বুধবার (২৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে খুলনায়। এ ছাড়া যশোরে ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৫২০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৩৯১ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর