সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

খুলনা বিভাগে করোনায় আরও ১২ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
খুলনা বিভাগে করোনায় আরও ১২ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: খুলনা বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ১৯৩ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৪ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এছাড়া কুষ্টিয়ায় ৩ জন ও বাগেরহাটে ১ জন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৫০৪ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ২৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২৬৫ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর