সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

খুলনা বিভাগে করোনায় আরও ৬ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
খুলনা বিভাগে করোনায় আরও ৬ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, খুলনা ছাড়া বাগেরহাট, যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। এছাড়া নতুনে করে শনাক্তদের মধ্যে খুলনায় ২১ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় ১০ জন, যশোরে ১২ জন, নড়াইলে সাতজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৫ জন, কুষ্টিয়ায় ১২ জন, চুয়াডাঙ্গায় তিনজন ও মেহেরপুরের চারজন রয়েছেন।

এখন পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১০১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৯২৪ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর