সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

খুলনায় মহিলা দলের ৩ নেত্রীকে বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৪ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৫ ২৩:৪৯ | আপডেট: ৫ মে ২০২৫ ০০:০৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনায় মহিলা দলের তিন নেত্রীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- খানজাহান আলী থানা মহিলা দলের সদস্য সচিব রেশমী সুলতানা, খুলনা মহানগর মহিলাদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আমীন ও খালিশপুর থানা মহিলা দলের সদস্য শারমিন আক্তার।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিলটন জানান, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বহিষ্কারপত্রে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সই করেছেন।

জানা গেছে, গত ২ মে বিকাল ৫টায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন সভাপতি আজিজা খানম এলিজার অনুসারীরা। এ ঘটনায় ৩ মে খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় মহিলা দল।

সারাবাংলা/পিটিএম

খুলনা
তিন নেত্রী
বহিষ্কার
মহিলা দল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom