বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

খেরসনে ইউক্রেনের সেনাদের প্রবেশ, উল্লাস বাসিন্দাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২৪ সময় দেখুন
খেরসনে ইউক্রেনের সেনাদের প্রবেশ, উল্লাস বাসিন্দাদের


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খেরসন শহরে দেশটির সেনাদের স্বাগত জানিয়েছেন বাসিন্দারা। এসময় উল্লাস প্রকাশ করেন তারা। রাশিয়া কর্তৃক খেরসন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়া পর এই শহরটিতে প্রবেশ করে ইউক্রেনের সৈন্যরা। খবর বিবিসি।

ভিডিওতে দেখা যায়, রাস্তায় ইউক্রেনের জাতীয় পতাকা উড়াছেন স্থানীয়রা। এরপর ইউক্রেনের সেনারা রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছেন তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘খেরসন এখন আমাদের শহর।’

রাশিয়ার এই ঘোষণার পর শহরটির বাসিন্দারা খুশিতে রাস্তায় নেমে আসেন। এ সময় তারা গান গাইতে থাকেন ও নাচতে থাকেন। তাদের মধ্যে একজন আলেক্সি সান্দাকভ বিবিসি’কে বলেছেন, খেরসন ‘এখন মুক্ত। এটা অন্যরকম অনুভূতি। আজ সকাল থেকে সবাই কাঁদছে।’

শহরটিতে প্রবেশ করা ইউক্রেনীয় সৈন্যদের ‘সবাই আলিঙ্গন করতে চেয়েছিল’ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গতকাল শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খেরসনের জনগণ ‘অপেক্ষা করছিলেন’। তারা ‘কখনো ইউক্রেনকে পরিত্যাগ করেননি।’

রাশিয়ার প্রতীকসহ খেরসনের রাস্তাগুলো থেকে ‘দখলকারীদের অবস্থানের যেকোনো চিহ্ন’ মুছে ফেলার জন্য শহরটির বাসিন্দারা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

মস্কো জানিয়েছে, শহরটি থেকে ৩০ হাজার কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রায় ৫ হাজার সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিস সরিয়ে নেওয়া হয়েছে।

গত ফ্রেরুয়ারি ইউক্রেনে হামলার করার পর দেশটির আঞ্চলিক রাজধানী খেরসন দখল করে রাশিয়া। তবে শহরটি থেকে রুশ বাহিনী প্রত্যাহারের ঘটনা মস্কোর জন্য এই যুদ্ধে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর