শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

খেলা দেখতে বহিরাগতদের ঢাবিতে না আসার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ সময় দেখুন
খেলা দেখতে বহিরাগতদের ঢাবিতে না আসার আহ্বান


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বড় পর্দায় খেলা না দেখার ‘আহ্বান’ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য বড় পর্দায় ২০২২ সালের বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করা হয়েছে। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন। এতে পরিবেশ বিঘ্নিত হয়।

এই অবস্থায় শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে খেলা না দেখার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর