বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

গঙ্গা ভাঙনে ঘর তলিয়ে গেলেও এখনও জমির পাট্টা থেকে বঞ্চিত ৮টি পরিবার!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১২ সময় দেখুন


Last Updated:

Ganga erosion: মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হল গঙ্গা ভাঙন। গঙ্গার জলস্তর বৃদ্ধি হোক বা কমে যাক গঙ্গার করাল গ্রাসে তলিয়ে যায় একের পর এক জমি ভিটে মাটি সব কিছুই। বর্তমান দিনে বেশ কিছু দিন ধরেই ভাঙন দেখা যাচ্ছে সামশেরগঞ্জ-সহ বেশ কিছু এলাকায়।

X

গঙ্গা

গঙ্গা ভাঙন

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত সমস্যা হল গঙ্গা ভাঙন। গঙ্গার জলস্তর বৃদ্ধি হোক বা কমে যাক গঙ্গার করাল গ্রাসে তলিয়ে যায় একের পর এক জমি ভিটে মাটি সব কিছুই। বর্তমান দিনে বেশ কিছু দিন ধরেই ভাঙন দেখা যাচ্ছে সামশেরগঞ্জ-সহ বেশ কিছু এলাকায়। প্রায় চারবছর আগে সামশেরগঞ্জের নিমতিতার শিবনগরের গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন মোট নয়টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষদের অভিযোগ, ২০২০ সালে ভয়াবহ গঙ্গা ভাঙনে তলিয়ে যায় তাঁদের বাড়িঘর। এরপর তাঁরা অসহায় হয়ে পড়েন। বর্তমান দিনে মাথার উপর ছাদ টুকুও নেই।

আরও পড়ুনঃ দিল্লিতে পশু চিকিৎসকদের চেম্বারে লম্বা লাইন…হঠাৎ কী হল? কারণ জানলে চোখ কপালে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙনের কারণে দীর্ঘ চার বছরের বেশি সময় ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলো শিব নগর ঘাটের ফুটপাতে ত্রিপল টাঙিয়ে বসবাস করে আসছেন। এখন তাঁরা নতুন শিবনগরে বসবাস করছেন পরিবার নিয়ে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ।

ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি, সরকারি দফতরে জানিয়ে শুধুমাত্র আশ্বাসই পাওয়া গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। না মিলেছে নিরাপদ আশ্রয় না মিলেছে ক্ষতিপূরণ।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অন্যতম এক সদস্য জানিয়েছেন, তাঁরা রান্নার চাল, থাকার জন্য ত্রিপল ও কম্বল পেয়েছিলেন স্থানীয় এক বিধায়কের তরফে। তবে, তাঁরা চান স্থায়ী সমাধান। বারংবার বিডিও অফিসে গিয়েও কোনও লাভ হচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে নিম্নচাপ সতর্কতা! ঘূর্ণাবর্ত হুঁশিয়ারি! বৃষ্টির তাণ্ডব চলবে কোন কোন জেলায়? কী পূর্বাভাস কলকাতায়?

যদিও ওই এলাকার আরও একটি পরিবার পাট্টা পেলেও এখনও জমি পান নি। ফলে আটটি পরিবার এখনও বঞ্চিত। অসহায় পরিবারগুলোর আবেদন, সরকার যেন তাঁদের কথা ভেবে খুব দ্রুত জমি ও পাকা বাড়ির ব্যবস্থা করে দেন।

যদিও সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানান, পশ্চিমবঙ্গ সরকার গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাট্টা জমি এবং আর্থিক সাহায্য করেছে। আগামীদিনেও করা হবে।

কৌশিক অধিকারী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর