রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৭ সেপ্টেম্বর দেশে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ আগস্ট সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে। আগের আরও ৩৫ লাখ ডোজ মজুত রয়েছে। ৭ সেপ্টেম্বরের আগে যদি সাত-আট লাখ ডোজ টিকা দেওয়া হয় তবুও গণটিকার প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে।

বুধবার (২৫ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপোতে (সিএমএসডি) কোভিড-১৯ মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। দেশের স্বনামধন্য এ চিকিৎসকের উদ্যোগেই প্রবাসীরা করোনা মোকাবিলায় উপহার হিসেবে ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন দেশে পাঠান।

স্বাস্থ্য মহাপরিচালক জানান, পোর্টেবল ভেন্টিলেটর মেশিনগুলো দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না আশা করি। প্রথম ডোজ নেওয়া কেন্দ্রেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন টিকা প্রত্যাশীরা।

 

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর