রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় বিএনপির অঙ্গীকার অটুট’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
‘গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় বিএনপির অঙ্গীকার অটুট’


খুলনা: বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলছেন, গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি আন্দোলন করেছে। গত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ যেন নিজের পছন্দের নেতাকে ভোট দিতে পারে এজন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা চাই সব রাজনৈতিক দল জামায়াত, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি সবাই ঐক্যবদ্ধ হোক। ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না। ধর্ম মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে এই শিক্ষা আমাদের নিতে হবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল দিঘলিয়া উপজেলার আয়োজনে সেনাটি শিব মন্দির মাঠে “যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার” এই শ্লোগানে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দিঘলিয়ায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়তে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলব। রাজনীতি হবে সত্য, সততা ও ন্যায়নিষ্ঠার পথে।

অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গে হেলাল বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ ভঙ্গুর। ব্যাংক লুট, ঋণখেলাপি ও অর্থপাচারে দেশ বিপর্যস্ত। আগামী সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এজন্য বিএনপি ও জাতীয় ঐক্যের সরকার গঠন অপরিহার্য।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, যারা অন্যায় করে, মানুষের জমি দখল করে, চাঁদাবাজি করে-তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। তারা যে দলেরই হোক না কেন, অন্যায়ের শাস্তি নিশ্চিত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশের নির্বাচন অত্যাবশ্যক। কেউ কেউ নির্বাচন পেছাতে চায়, যা ফ্যাসিবাদী শক্তির সুরে কথা বলা। বিএনপি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের বিকল্প নেই। তিনি তারেক রহমানের নেতৃত্বে গৃহীত জুলাই সনদ আমাদের সংগ্রামের ভিত্তি। একটি জাতীয় ঐক্যের সরকারই আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পররাষ্ট্রনীতি হবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়’। সীমান্ত, অর্থনীতি ও রাজনীতিতে কোনো বিভাজন নয় ঐক্য, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, বিশেষ বক্তা খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শরীফ ইকবাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামানসহ উপজেলা ও জেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশের সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর