রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১২২ সময় দেখুন


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ হলে বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এমনটাই জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। এর আগে, অবশ্য তিনি জানিয়েছিলেন দেশে ফিরবেন না তার মা। খবর: বিবিসি।

পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে জয় বলেছেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে আমি আগে বলেছিলাম যে উনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবে না। কিন্তু সারাদেশে আমাদের নেতা এবং দলীয় কর্মীদের ওপর লাগাতার হামলার পর গত দুদিনে অনেক কিছুই বদলে গিয়েছে।’

‘আমাদের জনগণকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার, সেই সবকিছুই করা হবে। ওদের (দলের নেতা ও কর্মীদের) একা ছাড়ব না।’

তাদের পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে সজীব ওয়াজেদ জোর দিয়ে জানিয়েছেন, শেখ মুজিবের পরিবারের সদস্যরা তাদের জনগণকে পরিত্যাগ করবে না এবং আওয়ামী লীগকেও এই পরিস্থিতিতে একলা ছেড়ে দেবে না।

‘আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল, তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনরুদ্ধার হলে উনি অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন’— যোগ করেন জয়।

গত পাঁচই আগস্ট সংকটময় পরিস্থিতিতে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পেছনে পাকিস্তানের হাত থাকতে পারে। কিছু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স (পরিস্থিতিগত প্রমাণ)-এর উপর ভিত্তি করে আমার সন্দেহ হচ্ছে এর পিছনে পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে।’

তিনি বলেন, ‘আন্দোলন এবং হামলা খুব ভালোভাবে পরিকল্পনা মাফিক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফৎ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্ধন যোগান হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার যা-ই করেছে তাকে নষ্ট করে দেওয়ার জন্য ওরা কাজ করেছে।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর