সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

গফরগাঁওয়ে বেড়াতে যাওয়ার পথে রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩০০ সময় দেখুন
গফরগাঁওয়ে বেড়াতে যাওয়ার পথে রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৩


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল , ময়মনসিংহ প্রতিনিধি :: 

ময়মনসিংহের গফরগাঁওয়ে বেড়াতে যাওয়ার পথে রাস্তায় পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে রোলারের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

এ সময় অটোরিকশা চালক সাইফুল ইসলামসহ ৬জন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মমেক হাসাপতপালে প্রেরণ করা হয়। নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের
একটি জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে করে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় যাচ্ছিলেন। পথে গফরগাঁও উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং গুরুতর অবস্থায় আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, রোড রোলার চাপায় হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে। ’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর