শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

গরুর চামড়া ১২০, খাসির ৭০ টাকা করার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১১১ সময় দেখুন
গরুর চামড়া ১২০, খাসির ৭০ টাকা করার দাবি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ১২০ ও খাসির চামড়া ৭০ টাকা করার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

মঙ্গলবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, কোরবানির চামড়া বিক্রির অর্থ এতিম ও গরীবের হক। ২০১৪ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশে চামড়ার সরকার নির্ধারিত মূল্য কমানো হয়েছে। চামড়ার দাম প্রতিবছর কমতে থাকায় এরই মধ্যে বহু মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক বছর ধরে কোরবানির চামড়ার মুল্য কমিয়ে গরিব এবং দ্বীনিশিক্ষা কেন্দ্রগুলোকে ঠকানো হচ্ছে।

তিনি বলেন, ‘গরিবের হক মেরে চামড়া সিন্ডিকেটকে লাভবান করতে সরকারের একটি গোষ্ঠী চামড়ার মূল্য নির্ধারণ করে যাচ্ছে। বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না।’

শহিদুল ইসলাম কবির বলেন, ‘দেশে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও কোরবানির গরুর চামড়ার দাম প্রতিবর্গফুট ১২০ টাকা এবং খাসির চামড়া প্রতি বর্গফুট ৭০ টাকা করতে হবে। অন্যথায় দেশের জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে।’

তিনি বলেন, ‘২০১৩ সালে সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৯০ টাকা ও ঢাকার বাইরে ৮০ টাকা দামে কেনা হয়। এখান থেকে চামড়ার মূল্য বৃদ্ধি না করে কমিয়ে দেওয়া ইসলাম, মুসলমান, মাদরাসাবিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।’

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর