বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গর্ভপাত বন্ধে টেক্সাসে নতুন আইন, বাইডেনের নিন্দা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ সময় দেখুন
গর্ভপাত বন্ধে টেক্সাসে নতুন আইন, বাইডেনের নিন্দা


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গর্ভপাত বন্ধে করা নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে নারীদের সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকার করেন তিনি। টেক্সাসের নতুন আইন অনুয়ায়ী ছয় সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসি।

এ বিষয়ে জো বাইডেন বলেন, এই ‘কঠোর’ আইন ‘স্পষ্টভাবে’ অধিকার লঙ্ঘন করেছে। এই আইন স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে নারীদের অধিকার ‘উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে’।

এক বিবৃতিতে তিনি বলেন, তার প্রশাসন বর্তমান আইন দ্বারা নারীদের অধিকারগুলোকে রক্ষা করবে, যা প্রায় অর্ধ শতাব্দী ধরে বহাল রয়েছে।

এদিকে দেশটির সুপ্রিম কোর্টও আইনটি বাতিল করতে অস্বীকার করেছে।

গর্ভপাত বিরোধীদের আন্দোলনের পর এই আইন করা হয়। ভ্রুণের হৃস্পন্দন শুনতে পারার পর গর্ভপাত নিষিন্ধ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু এটি এমন একটি সময় যখন অনেক নারী বুঝতেও পারেন না তারা গর্ভবতী হয়েছেন।

তথাকথিত  এই ‘হার্টবিট অ্যাক্ট’ ছয় মাসের পর গর্ভপাত করানোর কারণে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করার জন্য যেকোনো ব্যক্তিকে অধিকার দেয়।

দেশটির চিকিৎসক ও নারীদের অধিকার সুরক্ষায় কাজ করা গোষ্ঠীগুলো এই আইনের তীব্র সমালোচনা করেছে। যা দেশটির সবচেয়ে নিয়ন্ত্রণমূলক আইন হিসেবে বিবেচিত হয়েছে। গর্ভপাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই আইনের বিরুদ্ধে আবেদন করলেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর