শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় বিজয় দিবসের আলোয় ঝলমলে উপজেলা প্রশাসন চত্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
গলাচিপায় বিজয় দিবসের আলোয় ঝলমলে উপজেলা প্রশাসন চত্বর


সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

পটুয়াখালীর গলাচিপায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের ভবনগুলোতে শোভা পাচ্ছে রঙ্গিন আলোর ঝলকানি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। আর মহান বিজয় দিবসকে সামনে রেখে বর্ণিল আলোক সজ্জায় সাজতে শুরু করেছে উপজেলা শহরের বিভিন্ন সরকারী অফিসসহ ব্যক্তি মালিকানাধীন স্থাপনা। ইতোমধ্যে সরকারী অফিস, বিভিন্ন সড়ক ও ভবনে শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা।

শুক্র বার ( ১৫ ডিসেম্বর)  সন্ধ্যার পর থেকেই দেখা যায় মনমাতানো রং-বেরংয়ের আলোর খেলা। এমন চোখ ধাঁধানো আলোকসজ্জায় মুগ্ধ গলাচিপা উপজেলাবাসী। শুক্রবার রাতে উপজেলা চত্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্মরণকালের সেরা আলোকসজ্জায় জনমনে সৃষ্টি হয়েছে আনন্দ আর উচ্ছ্বাস। যেন আলোয় আলোয় মেখে দিয়েছে সমস্ত কালো। উপজেলার সব সরকারী অফিস, স্থাপনাসহ ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এখন আলোয় ঝলমলে। সর্বত্রই এ চাকচিক্য চোখে পরার মতো। সন্ধ্যার পর থেকেই এসব আলোর খেলা দেখতে ভীড় করছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। ফলে এ বছর বিজয় দিবসের আনন্দে ভিন্নমাত্রা যোগ হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সরেজমনি দেখা গেছে উপজেলা প্রশাসন গেট থেকে শুরু করে উপজেলা পরিষদ ভবন, গলাচিপা থানা ভবন, উপজেলা সহাকারী পুলিশ সুপারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, এলজিইডি ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ভবন, উপজেলা সিনিয়র মৎস্য ভবন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, সমাজসেবা ভবন, সমবায় ভবন, পরিসংখ্যান ভবন, যুব উন্নয়ন ভবন, মহিলা অধিদপ্তর ভবন, তথ্যসেবা কেন্দ্র, উপজেলা হিসাবরক্ষণ অফিস, কৃষি অফিস ভবন, পল্লী বিদ্যুৎ অফিস, উপজেলা পল্লী উন্নয়ন ভবন, আনসার ও ভিডিপি ভবন সহ সরকারী প্রায় সব অফিসগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

সন্ধ্যার পর পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো শহরে। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কেড়েছে সবার। বিজয় দিবস উদযাপন উপলক্ষে লাল, সবুজ, নীল, হলুদ, সাদা, সোনালি, হরেক রঙের আলোর ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিজয় দিবসের নানান কর্মসূচী বাস্তবায়নের জন্য গলাচিপায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠকে প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, এ বছর বিজয় দিবস উদযাপনের লক্ষে উপজেলার সরকারী-বেসরকারী অফিসগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি বিজয় দিবসের দিনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর