রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

গলাচিপায় যুব উন্নয়নের ৭দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
গলাচিপায় যুব উন্নয়নের ৭দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু


গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ৭দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরের বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

শনিবার বিকাল ৪টায় উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সটি শুরু করা হয়।

যুব উন্নয়নের গোলখালী ইউনিট টিম লিডার মো.নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্স এর উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আব্দুর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.আলী আজগর,মহিলা ইউপি সদস্য মোসা.কাশমীরী আক্তার ঝুমুর প্রমুখ।প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মোসা. নওরীন জাহান উর্মী ও মোসা.হালিমা আক্তার প্রমুখ।

২৫ সেপ্টেম্বর থেকে ১অক্টোবর পর্যন্ত এ কোর্সে মোট ৯০জন বেকার যুব ও যুব মহিলাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন প্রত্যেককে ১০০টাকা করে মোট ৭০০টাকা ভাতা প্রদান করা হবে।

এছাড়া প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর