বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাঁজা প্রক্রিয়াজাতে বিদেশি বিনিয়োগ পেল আফগানিস্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
গাঁজা প্রক্রিয়াজাতে বিদেশি বিনিয়োগ পেল আফগানিস্তান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে গাঁজা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করতে দেশটির তালেবান সরকার ও অস্ট্রেলিয়ার একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তালেবানের এক মুখপাত্র টুইটারে এ তথ্য জানিয়েছেন।

তালেবানের প্রেস ডিরেক্টর কারি সাইয়েদ খস্তি তার বিবৃতিতে বলেন, দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর শেষ। অল্প কিছু দিনের মধ্যেই এ প্রকল্প চালু হবে।

আল আরাবিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার (২৩ নভেম্বর) আফগানিস্তানের নার্কোটিকস মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিফার্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে ৪৫০ মিলিয়ন ডলারের এ চুক্তি সই হয়। অস্ট্রেলিয়ার সিফার্ম আফগানিস্তানের গাঁজা প্রক্রিয়াজাতকরণ প্রকল্পে এ অর্থ বিনিয়োগ করবে।

আফগান কর্তৃপক্ষ এ খবর প্রকাশ করলেও সিফার্মের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।

কারি সাইয়েদ খস্তি তার বিবৃতিতে বলেন, ঔষধি গাঁজাক্রিম উৎপাদনকারী কোম্পানিটি সিফার্ম গাঁজা উৎপাদনের জন্য হাজার হাজার একর আফগান ভূমি চাষাবাদের জন্য পাবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর