বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজায় অনাহারে ৩১ শিশুর মৃত্যু, নিহত ৩৩ হাজার ছাড়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
গাজায় অনাহারে ৩১ শিশুর মৃত্যু, নিহত ৩৩ হাজার ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে অনাহারে ও পানিশূন্যতায় ৩১ শিশু মারা গেছে। এছাড়া ইসরাইলের কারাগারে ২০০ অধিক শিশু বন্দি আছে। খবর আলজাজিরা।

শুক্রবার (৫ এপ্রিল) আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৩ হাজার ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া হামলায় ৭৫ হাজার ৬৬৮ জন আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজার এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে। এছাড়া অনাহার ও ক্ষুধায় ৩১টি শিশু মারা গেছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদিকে বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজার দুই বছরের কম বয়সী ৩০ শতাংশ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর