বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৭৯৮ জনের প্রাণহানি: জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


গাজা মানবিক ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র এবং অন্যান্য ত্রাণ সংস্থার মানবিক সাহায্যবাহী গাড়িবহরের আশেপাশে কমপক্ষে ৭৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করেছে। এর মধ্যে বেশিরভাগ ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত জিএইচএফ-এর তত্ত্বাবধানে।

শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘের বরাত আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘গাজা মানবিক ফাউন্ডেশন’ গাজায় ত্রাণ সরবরাহের জন্য বেসরকারি মার্কিন নিরাপত্তা ও লজিস্টিক কোম্পানিগুলো ব্যবহার করে। এই পদ্ধতি জাতিসংঘের নেতৃত্বে চলা নিয়মিত ত্রাণ বিতরণ ব্যবস্থাকে এড়িয়ে যায়। ইসরায়েল দাবি করে, জাতিসংঘের ব্যবস্থায় নাকি জঙ্গিরা ত্রাণ সরিয়ে নিচ্ছিল, তাই তারা জিএইচএফ-এর মাধ্যমে বিকল্প পথে যাচ্ছে।

কিন্তু জাতিসংঘ এই বিকল্প ব্যবস্থাকে ‘অস্বাভাবিকভাবে অনিরাপদ’ এবং মানবিক নিরপেক্ষতার নিয়মের ঘোর লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘৭ জুলাই পর্যন্ত, আমরা এখন ৭৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করেছি। এর মধ্যে ৬১৫টি জিএইচএফ-এর সাইটগুলোর আশেপাশে এবং ১৮৩টি সম্ভবত সাহায্যবাহী গাড়িবহরের রুটে ঘটেছে।’

জিএইচএফ মে মাসের শেষ দিক থেকে গাজায় খাদ্যসামগ্রী বিতরণ শুরু করে। তবে তাদের কেন্দ্রগুলোতে এমন কোনো সহিংস ঘটনা ঘটার কথা তারা বারবার অস্বীকার করে আসছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর