বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গাজায় ধ্বংসযজ্ঞ পরিচালনার জন্য শ্রমিক নিয়োগের বিজ্ঞাপন ইসরায়েলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


হামাসের সঙ্গে মার্চ মাসে অস্ত্রবিরতি ভেঙে ফেলার পর থেকে গাজা উপত্যকায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, মে মাস থেকে গাজায় ধ্বংসকাজে শ্রমিক নিয়োগের জন্য বহু বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে ইসরায়েলি ফেসবুক গ্রুপে।

স্যাটেলাইট চিত্র ও যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ডজনখানেক ডি-৯ বুলডোজার পেয়েছে আইডিএফ।

ইসরায়েলি বাহিনী একাধিক টাওয়ার, স্কুল, হাসপাতাল ও অবকাঠামোতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ চালিয়েছে। ধুলা ও ধ্বংসস্তূপে ঢেকে যাওয়া এলাকাগুলোতে এখন আর কোনো স্থাপনার অস্তিত্ব নেই।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, এই ধ্বংস সামরিক প্রয়োজনের ভিত্তিতে করা হয়েছে এবং হামাস বেসামরিক ভবনগুলোর ভেতরে সামরিক সরঞ্জাম লুকিয়ে রেখেছে।

তবে মানবাধিকার আইনবিদরা বলছেন, এসব ধ্বংসকাজ যুদ্ধাপরাধের শামিল হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে, কোন দখলদার শক্তির জন্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করার অনুমতি কেবলমাত্র জরুরি সামরিক প্রয়োজনে সীমাবদ্ধ।

আইন বিশেষজ্ঞ ইইতান ডায়মন্ড, জেরুজালেমে ডায়াকোনিয়া ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল সেন্টারের সিনিয়র আইনি উপদেষ্টা বলেন, ‘এ ধরনের ধ্বংস শুধু ভবিষ্যতে সেগুলো ব্যবহারের সম্ভাবনার আশঙ্কা থেকে করা হলে তা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর