বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে আরও দুইজন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ সময় আরও একজন সেনা আহত হয়েছেন। এদিকে যুদ্ধে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা ও হারেৎজ।

ইসরাইলের সামরিক বাহিনী জানায়, দক্ষিণ গাজায় লড়াইয়ের সময় ২৭১তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ৪১ বছর বয়সী একজন সেনা নিহত হয়েছেন। এছাড়া গাজা উপত্যকার উত্তরে লড়াইয়ের সময় ৬৯৯তম ব্যাটালিয়নের ২৮ বছর বয়সী একজন সেনা নিহত হয়েছেন।

ইসরাইলের সরকারের সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, গাজায় স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে ৯৩ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। তবে সর্বশেষ নিহতের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কি না তা জানা যায়নি।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ১৭ হাজার ১৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগে শিশু ও নারী। এছাড়া ৪৬ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজ আরও জানায়, হামাসের হামলায় সেনাসহ ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া ১৩৮ জন ইসরাইলি হামাসের হাতে বন্দি রয়েছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর