বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় প্রতি ঘণ্টায় ২ জন মা নিহত হচ্ছেন: জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২১ সময় দেখুন
গাজায় প্রতি ঘণ্টায় ২ জন মা নিহত হচ্ছেন: জাতিসংঘ


গাজায় ইসরাইলের হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছেন নারী ও শিশুরা। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৬ হাজার নারী ও শিশু নিহত হয়েছেন। সে হিসেবে প্রতি ঘণ্টায় প্রায় দুইজন মা ইসরাইলের হামলায় নিহত হচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের একটি সহযোগী সংস্থা। খবর আলজাজিরা।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) জাতিসংঘের লিঙ্গ সমতা নিয়ে কাজ করা সংস্থা ইউএন উইমেন এ তথ্য জানিয়েছে। গাজায় ইসরাইলের হামলার ১০০ দিন পার হওয়ায় এই তথ্য জানাল সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, গাজায় নিহতদের মধ্যে ৭০ শতাংশ নারী ও তরুণী। গত ৭ অক্টোবর থেকে ভূখণ্ডটিতে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১০ হাজার শিশু তাদের পিতাকে হারিয়েছে। এছাড়া বাস্তুচ্যুতদের মধ্যে ১০ লাখ নারী ও তরুণী রয়েছেন।

ইউএন উইমেন জানায়, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আশ্রয় থেকে গাজার নারী ও তরুণীদের বঞ্চিত করা হয়েছে। এখন ‘তারা আসন্ন অনাহার এবং দুর্ভিক্ষের মুখোমুখি’।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস এক বিবৃতিতে বলেন, ‘হিসেবে করে দেখা গেছে, এই ১০০ দিনে ফিলিস্তিনি জনগণের উপর যে আঘাত এসেছে, তা আমাদেরসহ আগামী প্রজন্মকে তাড়িত করবে।’

তিনি আরও বলেন, ‘আজ গাজার নারী ও তরুণীদের অবস্থা নিয়ে আমরা যত শোকাহত। আগামীতে আমরা সীমাহীন মানবিক সহায়তা প্রদান এবং ধ্বংস ও হত্যাকাণ্ড বন্ধ না করেই আরও শোক করব।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৪ হাজার ৭৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ হাজার নারী ও শিশু। এছাড়া ৬২ হাজার ১০৮ জন ফিলিস্তিন আহত হয়েছেন। এদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় সংশোধিত নিহতের সংখ্যা ১ হাজার ১৩৯ দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরাইল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর