বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় প্রায় সাড়ে ১৭ হাজার প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
গাজায় প্রায় সাড়ে ১৭ হাজার প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে নিহতের সংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটি সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গাজা উপত্যকায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ও শুক্রবারের (৮ ডিসেম্বর) মধ্যে অন্তত ৩১০  ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওই প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গাজায় নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। চলমান এই অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ৪৬ হাজার মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জাতিসংঘ ওই প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার গাজা শহরের পূর্বে আল-দর্জ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি আগুনে ৩০ জন নিহত হয়েছেন। অন্যদিকে শহরের পূর্বাঞ্চলে দুটি বাড়ি ধসে ৩৫ জন নিহত হয়েছেন।

এছাড়া, গাজার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আর গাজার দক্ষিণে খান ইউনিসের পশ্চিমে একটি আবাসিক ভবনে হামলায় ৯ জনের প্রাণহানি হয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর