বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজায় ফের স্কুলে হামলা, নিহত ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
গাজায় ফের স্কুলে হামলা, নিহত ২৫


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও একটি স্কুলে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। হামলার শিকার দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।

বুধবার (৬ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার একটি স্কুলে হামলায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসের মাআন স্কুলের ধ্বংসস্তূপের নীচ থেকে কয়েক ডজন আহত ব্যক্তি এবং মরদেহ উদ্ধার করে শহরের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খান ইউনিস হচ্ছে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর। গত বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী এই শহরটিতে তীব্র বোমাবর্ষণ করে চলেছে।

মোহাম্মদ সালো নামে এক ব্যক্তির বোন মঙ্গলবারের হামলায় নিহত হয়েছেন। তিনি বলেছেন, ‘আমার চাচাতো ভাই ফোন করে আমাকে আসতে বলেন, কারণ আমার বোনের লাশ স্কুলের উঠানে পড়ে ছিল কিন্তু আমরা তা উদ্ধার করতে পারিনি।’

অবশ্য তিনি শেষ পর্যন্ত লাশ হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হন বলে জানান। সালো বলেছেন, তিনি বিশ্বাস করেন, ‘কেবল স্কুলটিই নয়, আশপাশের এলাকাও ছিল হামলার লক্ষ্যবস্তু’।

এছাড়া মঙ্গলবার খান ইউনিস এবং কেন্দ্রে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আরও ৫০ জন নিহত হয়েছেন।

এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) উপত্যকার উত্তরাঞ্চলে দুটি স্কুলে বোমা বর্ষণ করেছিল ইসরায়েল, সেই অভিযানেও নিহতের সংখ্যা ছিল ৫০ জন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে ৪০ জন খান ইউনিস শহরের এবং ১০ জন নুসেইরাত শরণার্থী শিবিরের।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর