বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজায় সেনা সংখ্যা কমিয়েছে ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
গাজায় সেনা সংখ্যা কমিয়েছে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

খান ইউনিসসহ দক্ষিণ গাজা উপত্যকা থেকে বেশিরভাগ স্থল সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরাইল। গাজায় আক্রমণ শুরুর ছয় মাস পর এ সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। সামরিক বাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দক্ষিণ গাজায় এখন কেবল একটি ব্রিগেড রাখা হয়েছে।

আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, রোববার (৭ এপ্রিল) আইডিএফের ৯৮তম কমান্ডো ডিভিশন খান ইউনিসে মিশন শেষ করেছে। ভবিষ্যতে অভিযানের জন্য প্রস্তুত হতে ডিভিশনটি গাজা উপত্যকা ছেড়ে গেছে। তবে ১৬২তম ডিভিশন এবং নাহাল ব্রিগেডের নেতৃত্বে একটি উল্লেখযোগ্য বাহিনী গাজা উপত্যকায় কাজ করছে। এই ব্রিগেড আইডিএফ-এর কর্মের স্বাধীনতা এবং সুনির্দিষ্ট গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালনা করার ক্ষমতা রক্ষা করবে।

এদিকে মিশর একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি নতুন পর্যায়ে আলোচনার আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। এই আলোচনায় ইসরাইল ও হামাস উভয়ই অংশ নেবে বলে জানিয়েছে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল আন্তর্জাতিক চাপের কাছে নত হবে না। গাজা নিয়ন্ত্রণকারী ইসলামি আন্দোলন হামাসের চরম দাবিও ইসরাইল মেনে নেবে না। তবে ইসরাইল একটি চুক্তির জন্য প্রস্তুত, কিন্তু ইসরাইল আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর