বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গাজায় হামাসের হামলায় ইসরাইলের ৩ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
গাজায় হামাসের হামলায় ইসরাইলের ৩ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে এক ঝাঁক রকেট হামলা চালানো হয়েছে। এতে ইসরাইলের তিন সৈন্য নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। এ হামলায় আহত হয়েছে ১২ জন, তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনি গ্রুপ হামাসের সশস্ত্র শাখা রকেট হামলার দায় স্বীকার করেছে। রোববারের এ হামলার পর ইসরাইল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। গাজায় ত্রাণ সরবরাহের জন্যে ক্রসিংটি ব্যবহার করা হচ্ছিল।

ইসরাইলের সামরিক বাহিনী আরও বলেছে, রাফা ক্রসিংসংলগ্ন এলাকা থেকে ১৪টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার জানান, বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার জবাব দিয়েছে। যে লাঞ্চারগুলো থেকে প্রজেক্টাইলগুলো নিক্ষেপ করা হচ্ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে এটি খুবই ভয়াবহ ও অগ্রহণযোগ্য বিষয়। সৈন্যদের কেন হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে সেনাবাহিনী।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর