বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইসরাইলের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ইসরাইলের হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আমাল জাদু এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা।

গতকাল শনিবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে আমাল জাদু লিখেছেন, ‘এটি কোনো পারমাণবিক পরীক্ষা নয়। গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোমা হামলা করেছে ইসরাইল।’

‘গতকাল থেকে অ্যাম্বুলেন্স, ৩টি হাসপাতাল এবং ৫টি জাতিসংঘ পরিচালিত স্কুল-শেল্টারে হামলা চালায় ইসরাইল। যার ফলে অনেক নিরীহ মানুষ হতাহত হয়েছেন। কোনো স্থানই নিরাপদ নয়’— ওই পোস্টে জানান ফিলিস্তিনের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ ৩০ দিনে পা দিয়েছে। এই যুদ্ধে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই শিশু ও নারী।

এদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়া ২০০ অধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে গেছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর