বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর যুদ্ধাপরাধ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
‘গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর যুদ্ধাপরাধ’


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের উত্তর গাজার জনগণকে ইসরাইলের উচ্ছেদ আদেশ ও জোরপূর্বক স্থানান্তর জেনেভা কনভেনশনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত বলে মন্তব্য করেছেন নরওয়ের রিফিউজি কাউন্সিলের মহাসচিব ও সাবেক কূটনৈতিক জ্যান এগল্যান্ড। খবর বিবিসি।

বিবিসি রেডিও ফোর টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জ্যান এগল্যান্ড। তিনি অসলো চুক্তি এবং ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে আলোচনায় সুযোগ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।

জ্যান এগল্যান্ড বলেন, গাজায় চলমান মানবিক ‘বিপর্যয়ের’ কাছে যাওয়ার মতো কোনো বাস্তব পরিস্থিতি এখন পর্যন্ত নেই। ‘ধ্বংসস্তূপের নিচে অনেক শিশু আছে, যাদের কেউ বের করতে পারবে না। হাজার হাজার ধ্বংসপ্রাপ্ত বা বসবাসের অযোগ্য আবাসন, হাজার হাজার মানুষ তাদের জীবনের জন্য পালিয়ে যাচ্ছে।’

‘গাজার জনগণকে জোরপূর্বক স্থানান্তর যুদ্ধাপরাধ’
জ্যান এগল্যান্ড, ছবি: বিবিসি

এগল্যান্ড বলেন, গাজার সংকটের মাত্রা পশ্চিমারা এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। ‘যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ যথার্থ বলেছে- আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলের সঙ্গে আছি। আমি আশা করি, এর মাধ্যমে তারা ১০ লাখ শিশুকে ধ্বংস করার জন্য সবুজ সংকেত দেয়নি।’

এর আগে, গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা শহরের ১১ লাখের বেশি বেসামরিক নাগরিকদের ২৪ ঘণ্টার মধ্যে দেশটির দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলের সামরিক বাহিনী। শহরটিতে সম্ভব্য বড় ধরনের স্থল অভিযানের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় ট্যাঙ্কসহ যুদ্ধাস্ত্র মজুত করেছে ইসরাইল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। আর সাত হাজার ৬৯৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে হামাসের হামলায় ১ হাজার ৩০০ অধিক ইসরাইলি নিহত ও ২ হাজার ৪০০ অধিক আহত হয়েছেন।

এর আগে, গত শনিবার (৭ অক্টোবর) হামাসের হামলার পর গাজা উপত্যকায় এসব সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এদিন অকস্মিক ইসরাইলে রকেট হামলা শুরু করে হামাস। ফিলিস্তিনিদের উপর গত কয়েক দশক ধরে চালানো পাশবিকতার জবাব দিতে ইসরাইলের উপর এই হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হামাস।

আরও পড়ুন:

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর