বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার সবচেয়ে বড় হাসপাতাল অচল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
গাজার সবচেয়ে বড় হাসপাতাল অচল


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার ভেতর বহু রোগী ও চিকিৎসাকর্মী আটকা পড়েছেন। হাসপাতালটির পাশের রাস্তায় ইসরাইলি সেনা ও হামাসের মধ্যে ভয়ংকর লড়াই চলছে। এতে হাসপাতালটি অচল হয়ে পড়েছে।

গাজা শহরের আল-শিফার একজন সার্জন বিবিসিকে বলেছেন, হাসপাতালে পানি, খাবার এবং বিদ্যুৎ ফুরিয়ে গেছে। হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করলেই ইসরাইলি সেনারা গুলি করছে।

ইসরাইল বলেছে, আল শিফা হাসপাতালের কাছাকাছি হামাসের সঙ্গে সংঘর্ষ চলছে কিন্তু হাসপাতালে কোনো গুলি চালানো হয়নি। আল শিফা হাসপাতালের শিশুদের সরিয়ে অন্য একটি নিরাপদ হাসপাতালে নিতে সাহায্য করা হবে বলেও জানিয়েছে ইসরাইল।

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)- এর অভিযোগ, আল শিফা হাসপাতালের নিচে তৈরি টানেল ব্যবহার করে থাকে হামাস। তবে হামাস ইসরাইলের দাবি অস্বীকার করেছে।

বিবিসিকে আল-শিফায় একটি অস্ত্রোপচার থিয়েটারে রাখা অন্তত ২০টি নবজাতকের ছবি পাঠানো হয়েছে। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, বিদ্যুতের অভাবে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের কাজ বন্ধ হয়ে গেছে। ফলে এই নবজাতকরা মারা যেতে পারে।

হাসপাতালের ভেতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সেখানে চরম এক আতঙ্ক ও বিভ্রান্তিকর অবস্থা বিরাজ করছে। হাসপাতালের কাছেই দুই দিন ধরে তুমুল লড়াই চলছে। খুব সম্প্রতি যেসব রোগীদের অস্ত্রোপচার করা হয়েছে তাদের সরিয়ে নেওয়া বা চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠেছে। দাফন করা ছাড়াই মৃতদেহ জমা হচ্ছে।

চলমান যুদ্ধের সময় হাজার হাজার মানুষ আল-শিফায় আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই দিন ধরে হাসপাতালটির পাশে চলা লড়াইয়ে উদ্বাস্তুরা আটকা পড়েছে। বিদ্যুৎ, গ্যাস, পানি ও খাদ্যের অভাবে চরম সংকট সৃষ্টি হয়েছে হাসপাতালটিতে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর