সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

গাড়ি চালাতে চালাতে ফোন কথা বলার নিয়মে আসছে বড় বদল, বললেন কেন্দ্রীয় মন্ত্রী – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২০ সময় দেখুন
গাড়ি চালাতে চালাতে ফোন কথা বলার নিয়মে আসছে বড় বদল, বললেন কেন্দ্রীয় মন্ত্রী – News18 Bangla


#নয়াদিল্লি: কেন্দ্রীয় সড়ক পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা (Driving Rule) ভারতে শীঘ্রই বৈধ হবে। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে, গড়করি বললেন লোকসভায়। সাধারণত গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার এখনও দণ্ডনীয় অপরাধ। অনেক ক্ষেত্রে গাড়ি চালকের মনঃসংযোগে বিঘ্ন ঘটার কারণ হিসাবেই এটিকে চিহ্নিত করা হয়। সেই কারণেই কড়া হাতে এই নিয়ম পালন (Driving Rule) করতে বলা হয় আইনরক্ষকদের। সেই নিয়মেই বদল আসতে চলেছে।

প্রযুক্তির অনেক বদল এসেছে। এখন অনেকেই সরাসরি ফোনটি হাতে ধরার বদলে অন্য নানারকম পন্থ ব্যবহার করেন। সেই ব্যবহার করা বিভিন্ন গেজেটের মধ্যে যেমন হেডফোন রয়েছে, তেমনই রয়েছে হ্যান্ডসফ্রি। তাঁর বিবৃতি অনুসারে, ফোনে কথা বলার অনুমতি দেওয়া হবে যদি ফোনটি হ্যান্ডস-ফ্রি ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। এ ছাড়া ফোনও গাড়িতে না রেখে পকেটে রাখতে হবে। যদি ট্রাফিক পুলিশ আপনাকে থামিয়ে চালান কাটে, তাহলে তা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে।

আরও পড়ুন: দু’ জনেরই ফিরে আসার লড়াই, শিলিগুড়িতে সব নজরে অশোক- গৌতম

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “চালক যদি হ্যান্ডস-ফ্রি ডিভাইস ব্যবহার করে এবং ফোনে কথা বলেন, তবে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে না। এমন পরিস্থিতিতে, ট্রাফিক পুলিশ কোনও জরিমানা করতে পারে না, যদি সে করে তবে কেউ তা আইনের আদালতে চ্যালেঞ্জ করতে পারে।”

আরও পড়ুন: প্রার্থী নন, তবু নিজেকে প্রমাণ করতে মরিয়া ‘ইলেকশন এজেন্ট’ জিতেন্দ্র

এর আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সেপ্টেম্বরে বলেছিলেন যে গাড়ি চালানোর সময় চালকের মনযোগকে বাধা না দিয়ে কেবলমাত্র রুট নেভিগেশনের জন্য গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে।

Published by:Uddalak B

First published:

Tags: Traffic Rule



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর