বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) গুজরাটের রাজ্যভবনে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। তবে পদত্যাগের কারণ হিসেবে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি। গুজরাটে ২০২২ সালে বিধানসভা নির্বাচনের কথা রয়েছে।

শনিবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বিজয় রুপানি বলেন, সময়ের সঙ্গে দলের নেতৃত্বেও বদল আসে। দল যাকে যে দায়িত্ব দেয় তিনি তাই পালন করে যান। এটাই ভারতীয় জনতা পার্টির বিশেষত্ব। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার সংগঠনে কাজ করতে চাই। দল যেভাবে চাইবে, সেভাবেই কাজ করব।

রুপানি সরকারের ইস্তিফায় এবার ওই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী, আগাম নির্বাচন বা প্রেসিডেন্টের শাসন জারি করা— কেন্দ্রীয় সরকারের হাতে এই তিনটা বিকল্প রয়েছে।

জানা গেছে, রোববার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে গান্ধীনগরে গুজরাট বিজেপি পরিষদীয় দলের বৈঠক হবে। এ সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত জানাবে বিজেপি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর