সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

গুলশান থানায় ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
গুলশান থানায় ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার মামলা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নগদ টাকা পরিশোধের পরেও মাসের পর মাস পণ্য না পাওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন তাহেরুল ইসলাম নামে এক গ্রাহক।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর গুলশান থানায় ভুক্তভোগী তাহেরুল মামলাটি করেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-১৪। মামলায় তিনি ই-অরেঞ্জের পাঁচ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করেছেন।’

এছাড়াও ১ হাজার ১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের কথাও উল্লেখ করা হয়েছে মামলায়। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আবুল হাসান।

সারাবাংলা/ইউজে/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর