সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :

গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ সময় দেখুন
গুলশানের ‘১৯৬ নম্বর’ বাড়িতে তারেক রহমান


ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদাপুত্র তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের বাড়িটির সামনে আসে।

গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

এর আগে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, এদিন লন্ডন থেকে তারেক রহমান ঢাকায় আসেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই পূর্বাচলের ৩০০ফিট গণসংবর্ধনাস্থলে চলে যান। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এরপর এভারকেয়ারের দিকে রওনা হন তারেক রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom