রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

গোপালগঞ্জ পৌরবাসীকে মেয়র শেখ রকিবের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ সময় দেখুন
গোপালগঞ্জ পৌরবাসীকে মেয়র শেখ রকিবের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা


মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি ::

গোপালগঞ্জ পৌরবাসীকে ইংরেজি নববর্ষ-২০২৩ এর শুভেচ্ছা জানিয়েছেন, গোপালগঞ্জ পৌরসভার পৌরপিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচা জনাব মো: শেখ রকিব হোসেন। নতুন বছরে অতীতের সব শূন্যতা, অপূর্ণতা, আনন্দ-বেদনা এবং প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ ভুলে সকলে হাতে হাত মিলিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনে বঙ্গবন্ধুর মানস কণ্যার সাথে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রা কাব্যগ্রন্থে বলেছেন, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বরষের সাথে, পুরাতন অপরাধ যত।’ এমনিভাবে নতুন বছরকে নব রূপে গ্রহণে নানা আয়োজনে সজ্জিত হচ্ছে পৌরসভা। বঙ্গবন্ধুর পূণ্যভূমিতে ইংরেজি নববর্ষের আগমন পৌরবাসীর মধ্যে শান্তি, সমৃদ্ধি, উন্নয়নে এক অকৃত্রিম সৌহার্দপূর্ণ সম্পর্কে গড়ে তুলবে।

এবিষয়ে পৌরপিতা মেয়র জনাব শেখ রকিব হোসেন বলেন, ‘বিজয়ের গৌরবময় মাসে বিজয়ের শক্তি, সাহস, উদ্দীপনা, উৎসাহ নিয়ে নতুন বছরকে বরণ করতে হবে। নতুন বছরে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্মার্ট ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০৪১ বাস্তবায়নে গোপালগঞ্জ পৌরবাসী সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom