বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গোলান মালভূমি ইস্যুতে ইসরাইলের বিপক্ষে ভোট দিলো ভারত-রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
গোলান মালভূমি ইস্যুতে ইসরাইলের বিপক্ষে ভোট দিলো ভারত-রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদ দখলকৃত গোলান মালভূমি থেকে ইসরাইলে প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৯১টি। মাত্র ছয়টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবের পক্ষে অর্থাৎ ইসরাইলের বিপক্ষে ভোট দিয়েছে ভারত, বাংলাদেশ, রাশিয়া, চীন, ব্রাজিল ও সৌদি আরব। প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভোটদানে বিরত ছিল ৬২টি দেশ।

প্রস্তাবটি উত্থাপন করে মিশন। এছাড়া আলজেরিয়া, ভেনিজুয়েলা, মিশর, জর্ডান, ইরাক, কাতার, উত্তর কোরিয়া, কিউবা, কুয়েত, লেবানন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া এবং তিউনিসিয়া নিয়ে একটি গ্রুপ এই প্রস্তাবের সহ উত্থাপক।

এই প্রস্তাবে আটটি বিধান রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে, ইসরাইল এখনও পর্যন্ত ১৯৮১ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৯৭ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা ইসরাইলের দখলদারিত্ব বাতিল এবং অকার্যকর ঘোষণা করে।

এছাড়া প্রস্তাবে প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়নে ইসরাইলকে১৯৬৭ সালের জুনে দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে সরে আসতে বলা হয়েছে।

গোলান মালভূমি ১৯৪৪ সাল থেকে সিরিয়ার অন্তর্গত একটি অঞ্চল ছিল। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল এই অঞ্চলটি দখল করে নেয়। ১৯৮১ সালে ইসরাইলি পার্লামেন্ট একতরফাভাবে গোলান মালভূমিতে সার্বভৌমত্ব ঘোষণা করে একটি আইন পাস করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৯৮১ সালের ১৭ ডিসেম্বর ৪৯১ নম্বর প্রস্তাবে বাতিল গোলান মালভূমিকে ইসরাইলের দখলদারিত্ব বাতিল ঘোষণা করে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর