বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গৌরীপুরে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
গৌরীপুরে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল,মযমনসিংহ প্রতিনিধি::

ময়মনসিংহের গৌরীপুরে ফজরের নামাজ পড়ে বাড়ি এসেই স্ত্রী ললিতা বেগম (৪০)কে দা নির্মমভাবে দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী মোঃ রফিকুল ইসলাম রফিককে (৫০) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ ললিতা বেগম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোঃ নায়েব আলী ফকিরের মেয়ে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গৌরীপুর উপজলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মোঃ রফিকুল ইসলাম রফিক গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে। তাদের সংসারে চারটি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একজন বিবাহিত।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার সকালে রফিক ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। এসময় ঘরে থাকা ওই দম্পতির মেয়েরা তাকে ফেরাতে গেলেও পারেনি। পরে স্থানীয়রা গৃহবধূ ললিতাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় স্বামী মোঃ রফিকুল ইসলাম রফিককে আটক করা হয়েছে। সেইসাতে এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর