রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪


ডেস্ক রিপোর্ট:: রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা ভবনের নিচ তলায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- সুধাংশু (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা (৩২), ছেলে উরফ (৫) এবং শাশুড়ি সেফালী (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, মুগদা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ চার জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে শিশু উরফের শরীরের ৬৭ শতাংশ, বাবা সুধাংশুর শরীরের ২৫ শতাংশ, মা প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ এবং নানী সেফালীর শরীরের ৩৫ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শিশুসহ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ সুধাংশুর শ্যালক পলাশ ঢাকা পোস্টকে বলেন, সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে এসেছি। তাদের অবস্থা ভালো নয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, আমার বোন জামাই তার পরিবারকে নিয়ে মুগদা থানার মাতব্বরগলির ৩৭/৩৭ নম্বর বাসার নিচ তলায় ভাড়া থাকত।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর