বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গ্রিক রাষ্ট্রদূত হত্যা: স্ত্রীর ৩১ বছর কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
গ্রিক রাষ্ট্রদূত হত্যা: স্ত্রীর ৩১ বছর কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে কর্মরত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকোস অ্যামিরিডিসকে হত্যার পরিকল্পনায় যুক্ত থাকার অপরাধে তার স্ত্রী ফ্রাঙ্কুইস ডি সুজা অলিভিয়েরাকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

রোববার (২৯ আগস্ট) এই দণ্ডাদেশ দেওয়া হয়।

এর আগে, ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিওর একটি ফ্লাইওভারের নিচে পরিত্যক্ত গাড়ি থেকে গ্রিক রাষ্ট্রদূত অ্যামিরিডিসের দগ্ধ দেহাবশেষ উদ্ধার হয়। পরে তদন্তে বেরিয়ে আসে, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের বলি হয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, ২০০১-০৪ পর্যন্ত ব্রাজিলে গ্রিসের বাণিজ্য দূত (কনসাল) হিসেবে কাজ করেছেন কিরিয়াকোস অ্যামিরিডিস। তারপর নিজ দেশে ফিরে যান তিনি। ২০১৬ সালে ফের রাষ্ট্রদূত হিসেবে ব্রাজিলে এসেছিলেন তিনি।

এদিকে, বাণিজ্যদূত থাকাকালীন অলিভিয়েরার সঙ্গে পরিচয় হয়েছিল অ্যামিরিডিসের। ২০০৪ সালে তারা বিয়ে করেন। এই দম্পতির এক কন্যাসন্তান রয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালে বড় দিনের ছুটি কাটাতে রাজধানী ব্রাসিলিয়া থেকে নোভা ইগুয়াকু শহরে গিয়েছিলেন ৫৯ বছর বয়সী অ্যামিরিডিস। ওই শহরে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনরা থাকেন। নোভা ইগুয়াকুতে যাওয়ার দুই দিন পরই অলিভিয়েরা স্থানীয় পুলিশ স্টেশনকে জানান, তার স্বামী কাউকে কিছু না বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছেন। বের হওয়ার সময় তার নিজের গাড়িটিও সঙ্গে নেননি তিনি। পরের দিন নোভা ইগুয়াকুর পার্শ্ববর্তী শহর রিও ডি জেনেরিওর একটি ফ্লাইওভারের নিচে পরিত্যক্ত গাড়িতে অ্যামিরিডিসের দগ্ধ দেহাবশেষ মেলে।

তবে তদন্ত শেষে জানা যায়, আমিরিডিসকে ফ্ল্যাটে থাকা অবস্থাতেই হত্যা করা হয়েছিল। সে সময় যে ফ্ল্যাটে এই দম্পতি ছিলেন, সেখানকার সোফায় অ্যামিরিডিসের রক্তের দাগ পাওয়া যায়।

ব্রাজিলের সেনা কর্মকর্তা সার্জিও গোমেসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অলিভিয়েরা। তার পরামর্শ ও সহযোগিতাতেই ওই দম্পতির ফ্ল্যাটে আমিরিডিসকে খুন করেন গোমেস, এমনটাই বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

অন্যদিকে, আদালতে গোমেস নিজের অপরাধ স্বীকার করেছেন। আদালত তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে। এই মামলার অপর আসামি অ্যাদোয়ার্দো মোরেইরা টেডেসি ডি মেলোকে হত্যা ও মরদেহ লুকাতে সহযোগিতা করার অপরাধে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার অলিভিয়েরাকে কারাদণ্ড দিয়ে মামলার ইতি টানতে গিয়ে এই হত্যাকাণ্ডকে পাশবিক বলে উল্লেখ করেছেন বিচারক।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর