বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

গ্রিসে দাবানল: উদ্ধারকারী বিমান বিধ্বস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
গ্রিসে দাবানল: উদ্ধারকারী বিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৮ আগস্ট) জাকিনথস দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট জীবিত রয়েছেন।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। পাইলটকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গ্রিসের ১৫৪ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মীসহ দুই জন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।

আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন শত শত মানুষ। ১০ দিনের দাবানলে এক লাখ ৪০ হাজার একর জমি পুড়ে ছাই হয়য়ে গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

অন্যদিকে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাড়ে ১৪শ সদস্য কাজ করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়াও, দাবানল মোকাবিলায় ২০০ কর্মী পাঠিয়েছে ইউক্রেন। রোমানিয়া পাঠিয়েছে ২৩ দমকল গাড়ি এবং সাতটি দমকল বিমান।গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি আগুনে পুড়ে যাওয়ায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর