বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

গ্রিসে দাবানলে বিপর্যস্ত জনজীবন, তুরস্কে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


গ্রিসে চলমান দাবানল ও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোববার (২৭ জুলাই) পর্যন্ত দেশটির পাঁচটি প্রধান এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনী। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা দাবানল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কাইথিরা ও এভিয়া দ্বীপে সবচেয়ে বড় দুটি দাবানল নিয়ন্ত্রণে আনতে চলছে হেলিকপ্টার ও পানিবাহী বিমানের সহায়তায় অগ্নিনির্বাপণ কার্যক্রম। কাইথিরায় পিৎসিনাদেস গ্রাম থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রোববার নতুন করে ভেনিশিয়ানিকা ও পিৎসিনাদেসের বাসিন্দাদের লিভাদির দিকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এভিয়া দ্বীপের পিসোনা অঞ্চলের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় ছয়জন দমকলকর্মী দগ্ধ ও ধোঁয়া শ্বাসে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দাবানলের কারণে কিছু গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গ্রিস সরকারের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোগিয়ানিস জানিয়েছেন, ‘এই দাবানলে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে, ফায়ার সার্ভিস সদস্যরা আহত হয়েছেন, ঘরবাড়ি ও বনভূমি পুড়ে ছারখার হয়ে গেছে।’

তীব্র তাপপ্রবাহ ও দমকা হাওয়ার কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়ে ছয়টি অতিরিক্ত অগ্নিনির্বাপক বিমান চেয়েছে গ্রিস।

অন্যদিকে প্রতিবেশী তুরস্কেও পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিলোপিতে তাপমাত্রা ৫০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

পানি সংকট মোকাবেলায় তুরস্কের পশ্চিম উপকূলীয় শহর চেশমেসহ কয়েকটি অঞ্চলে পানির ব্যবহার সীমিত করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর