শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

গ্রীন ভয়েস জবি শাখা কর্তৃক ক্যাম্পাস ক্লিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬২ সময় দেখুন
গ্রীন ভয়েস জবি শাখা কর্তৃক ক্যাম্পাস ক্লিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো।

জবি প্রতিনিধি;
আজ ২০ই আগস্ট, ২০২৫ গ্রীন ভয়েস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক “জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী,পোস্টার প্রদর্শনী ও সচেতনতামূলক ক্যাম্পেইন এবং ক্যাম্পাস ক্লিনিং” ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের উদ্বোধন করেন গ্রীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত পৃষ্ঠপোষক এবং উপদেষ্টামণ্ডলীর শিক্ষকবৃন্দ।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত পৃষ্টপোষক ও উপদেশমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ড. মনিরা জাহান, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ড. সৈয়দা ইশরাত নাজিয়া, ড. মো.আব্দুল কাদের, ড. মো. আব্দুল মালেক, ড. নাজমুন নাহার, অনুরাধা পালসহ সংগঠনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান লিমন, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, অর্থ সম্পাদক শিমুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।

ক্যাম্পেইনে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে ২৫ টি নিম ও সুপারি গাছ রোপণ করা হয়। এ সময় গ্রীন ভয়েস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগঠকবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত থেকে ক্যাম্পাস ক্লিনিং,সচেতনতা ক্যাম্পেইন,পোস্টার প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর জুলফা মোহাম্মদ ভবন ও পোগোজ ল্যাবরেটরি স্কুলের মাঠে ক্লিনিং ক্যাম্পেইন পরিচালিত হয়। জুলফা মোহাম্মদ ভবনের সামনে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে গাছ রোপণ করা হয়। শিশুদেরকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনে পোগোজ ল্যাবরেটরি স্কুলের শিশুদেরকে বৃক্ষরোপন, ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অন্যদেরকে উৎসাহিত করতে পরামর্শ দেওয়া হয়। শিশুরাও স্বতস্ফূর্তভাবে গ্রীন ভয়েসের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহণ করে। এ-বিষয়ক আলোচনায় গ্রীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান লিমন বলেন,”শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের পর ওদেরকেই পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে। তাই আমাদের উচিৎ দেশ,পরিবেশ এবং নিজেদেরকে সুস্থ ও সুন্দর রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করা। আমরা আশা করি গ্রীন ভয়েস, জবি শাখা তার এসকল কর্মকান্ডসমূহ সচল রাখবে, যাতে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ব গড়তে পারি। সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের ভাষ্যমতে, “পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই যদি আমরা ছোট বেলা থেকেই শিশুদেরকে পরিবেশ রক্ষার মেসেজ পৌঁছে দিতে পারি তবেই আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো।”
পুরো আয়োজনের সার্বিক সম্পাদনার দায়িত্বে ছিলেন গ্রীন ভয়েস জবি শাখার অর্থ সম্পাদক শিমুল মোড়ল ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নাসিফ। ক্যাম্পেইনে গ্রীন ভয়েসের সদস্যবৃন্দ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর