মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম রাশিয়া-ইউক্রেন পালটাপালটি হামলা, শিশুসহ নিহত ১০

চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৬ সময় দেখুন
চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার


চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক নারী পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে মোবাইল সঙ্গে রাখা এবং এআই থেকে সাহায্য নিয়ে উত্তর দেখে লেখার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী বাকলিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেনুয়ারা বেগম বলেন, ‘পরীক্ষার শেষের দিকে বাকলিয়া কলেজের মানবিক বিভাগের এক নারী পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়ে। সে মোবাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করছিল। পরে তাকে বহিষ্কার করা হয়।’

মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ পেল কিভাবে? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পর্যাপ্ত তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করতে দিই। সে হয়তো বডিতে কোনোভাবে মোবাইল নিয়ে প্রবেশ করেছে। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।’

বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান; এই পাঁচ জেলার ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ৭৩১ জন। কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন, রাঙ্গামাটিতে ১০৯ জন এবং বান্দরবানে ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom